শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাহুবলে বাবা গ্রেফতার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের হরিতলা গ্রামের নিজ বাড়ি থেকে সানু মিয়া নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে সানু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হয়েছে বলে জানান তিনি।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এজাহারে উল্লেখিত অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে।পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাহুবলে বাবা গ্রেফতার
🔒