শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

গাইবান্ধার সাঘাটায় বিয়ের দাবিতে অনশনরত বিধবা নারীকে মারধর, তারপর রহস্যজনক নিখোঁজ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিয়ের দাবিতে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে অনশনরত এক বিধবা নারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। অভিযোগ উঠেছে, মারধরের পর তাকে আটকে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে।স্থানীয় সূত্র জানায়, সাবেক ইউপি সদস্য ফটিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই বিধবা নারী। টানা ২৪ ঘণ্টা অবস্থান করার পর রাতে সাবেক মেম্বার ও তার লোকজন ওই নারীকে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর থেকেই তার আর কোনো সন্ধান মিলছে না।নিখোঁজ নারীর পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের চাপ এড়াতে ফটিক মেম্বার ও তার পরিবারের লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে কোনো এক অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন। এখন পর্যন্ত পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাননি।ঘটনার সত্যতা যাচাইয়ে সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে ওই নারীকে মারধর করার বিষয়টি জানা গেছে এবং ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরামর্শ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাইবান্ধার সাঘাটায় বিয়ের দাবিতে অনশনরত বিধবা নারীকে মারধর, তারপর রহস্যজনক নিখোঁজ
🔒