শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

ফুলছড়িতে ট্রাক উল্টে নিচে চাপা পড়ে হেলপার নিহত আহত চালক

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় সড়কের পাশে মালবোঝাই ট্রাক উল্টে  নিচে পড়ে মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (২৬) নামের এক ট্রাকের সহকারী (হেলপার) ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় ট্রাকচালক সিদ্দিক আলম (৪৫) আহত হয়েছেন।১৯ আগস্ট বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলপার মোজাহিদ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাক চাল নিয়ে ফুলছড়ির দিকে যাচ্ছিল। ফুলছড়ি-গাইবান্ধা সড়ক হয়ে ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে এর একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে পড়ে মোজাহিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহিদকে মৃত ঘোষণা করেন।

ফুলছড়িতে ট্রাক উল্টে নিচে চাপা পড়ে হেলপার নিহত আহত চালক
🔒