শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

সাপের কামড়ে মুমূর্ষু মঞ্জুয়ারা, রক্ত দিয়ে পাশে দাঁড়ালেন সাংবাদিক পলাশ শেখ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী গ্রামে সাপের কামড়ে আহত মঞ্জুয়ারা খাতুনের চিকিৎসায় রক্ত দিয়ে পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক মোঃ পলাশ শেখ।মঞ্জুয়ারা খাতুন পানাগাড়ী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। সাপের কামড়ে আহত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়।এ সময় মানবিকতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক মোঃ পলাশ শেখ। তিনি আজ মঞ্জুয়ারা খাতুনকে রক্তদান করেন।সাংবাদিক পলাশ শেখের এমন মানবিক উদ্যোগে রোগীর স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিপদের সময় একজন মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। রক্তের প্রয়োজনে এগিয়ে আসতে পেরে আমি আনন্দিত।”

সাপের কামড়ে মুমূর্ষু মঞ্জুয়ারা, রক্ত দিয়ে পাশে দাঁড়ালেন সাংবাদিক পলাশ শেখ
🔒