শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,

২০ জুলাই, ২০২৬ (সোমবার) ​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঋণের কিস্তি আদায় করতে গিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিওকর্মীকে আটক করেছে পুলিশ। ​আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি নিজ বাড়িতে একা থাকার সুযোগে এই ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে। ​অভিযুক্তের পরিচয় ​নাম: রাকিবুল ইসলাম (২৩)​পিতার নাম: মো. দেলোয়ার তালুকদার ​গ্রাম: কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা), শাড়িকতলা ইউনিয়ন, পিরোজপুর সদর এনজিও ‘রিক’ (RIC)-এর মাঠকর্মী, ভোলাহাট শাখা।​ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:​"ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা প্রক্রিয়া শেষ হলে আটক রাকিবুলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে।"

চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,
🔒