শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

​প্রিয়া রানীর প্ররোচনাতেই রাহুল যাদবের আত্মহনন: বগুড়া সদর থানায় হত্যা মামলা।

বগুড়া শহরের ৫ নম্বর ওয়ার্ড নামাজগড় ডালপট্টি এলাকার ব্যবসায়ী রাহুল যাদব প্রসাদ গোয়ালাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রী প্রিয়া রানীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রয়াত রাহুলের পিতা নিরঞ্জন প্রসাদ গোয়ালা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।​মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—প্রিয়া রানী, তাঁর পিতা শ্রী প্রদীপ মহন্ত এবং প্রিয়ার বর্তমান স্বামী হৃদয়। ​স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল যাদবকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার প্রতিবাদে এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে এক প্রতিবাদ সভা ও শোক র‍্যালির আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রয়াত রাহুলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ডালপট্টি এলাকার সর্বস্তরের মানুষ, রাহুলের অবুঝ শিশু কন্যা এবং তাঁর ব্যবসায়ী পিতা। ​সমাবেশে কান্নাজড়িত কণ্ঠে পিতা নিরঞ্জন প্রসাদ গোয়ালা বলেন,রাহুল আমার একমাত্র ছেলে সন্তান ছিল। সন্তানকে হারানোর যন্ত্রণা বুকে চেপে বেঁচে আছি। আমার এখন একটাই চাওয়া—যে আসামিরা আমার ছেলেকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে, পুলিশ প্রশাসন যেন তাদের দ্রুত গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করায়। ​বগুড়া সদর থানা পুলিশকে এজাহারভুক্ত আসামিদের অনতিবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নিহতের পরিবার।

​প্রিয়া রানীর প্ররোচনাতেই রাহুল যাদবের আত্মহনন: বগুড়া সদর থানায় হত্যা মামলা।
🔒