শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

জাজিরায় ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার

জাজিরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ লিমন হোসেন চালী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট ২০২৬ রাত ১২টা ১৫ মিনিটের দিকে জাজিরা থানাধীন ডুবিসায়বর সারিকান্দা ছাগলহাটা সংলগ্ন একটি মসজিদের সামনের ফাঁকা জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাজিরা থানা পুলিশের একটি দল।অভিযানকালে লিমন হোসেন চালীর হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার লিমন হোসেন চালী মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর ইউনিয়নের তাহের ফকিরের কান্দি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার শাহ আলম চালীর ছেলে।পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জাজিরা থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-১০, তারিখ ১২ আগস্ট ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।পুলিশ আরও জানায়, মামলার পর গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাজিরায় ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার
🔒