শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবার পেল ২ বান টিন ও ৬ হাজার টাকার চেক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।নড়িয়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়।অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের প্রত্যেককে দুই বান করে ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ ৬ হাজার টাকার চেক দেওয়া হয়। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।এ সময় ইউএনও মো. আব্দুল কাইয়ুম খান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দুর্যোগের ক্ষতি কাটিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকারি সহায়তা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। দুর্যোগের সময় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।সরকারি সহায়তা পেয়ে উপকারভোগীরা বসতঘর মেরামত ও পুনর্নির্মাণে কিছুটা হলেও স্বস্তি পাওয়ার কথা জানান এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবার পেল ২ বান টিন ও ৬ হাজার টাকার চেক
🔒