শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে কিরণ এমপি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।নড়িয়া ও সখিপুর থেকে ২৪০ জন কর্মীকে বিনা খরচে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রথম ধাপে ৪৬ জন শ্রমিককে সংযুক্ত আরব আমিরাতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইটের জন্য তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়।আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও প্রায় ২০০ জন কর্মীকে বিভিন্ন দেশে পাঠানো হবে। এ জন্য শ্রমিকদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না; প্রশিক্ষণ ও বিদেশযাত্রার ব্যয় বহন করবে মেটকো ট্রেনিং সেন্টার।মেটকো ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান ফারহানা কাদের লাবণ্য কিরণ বলেন, নড়িয়া ও সখিপুরের মানুষের কল্যাণে এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এ সময় আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেন, বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে একটি শ্রমিকের পাশাপাশি তার পুরো পরিবারের অর্থনৈতিক স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হবে। তিনি বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে কিরণ এমপি
🔒