শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

স্বামী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার।

মানিকগঞ্জের হরিরামপুরে চাঞ্চল্যকর স্বামী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি সেলিনা আক্তারকে (৪৫) গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ।​মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া এলাকায় নিজ ভাগ্নির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত সেলিনা আক্তার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কদমতলা গ্রামের জনাব আলীর মেয়ে।​পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালের প্রথম দিকে পরকীয়া প্রেমের জেরে স্বামী বাধা হয়ে দাঁড়ালে রাতের আঁধারে স্বামীকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করেন সেলিনা আক্তার। নিহত ব্যক্তি পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং এলাকায় সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় হরিরামপুর থানায় মামলা (মামলা নং- ২(২)/২০১৩, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হলে বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ​মামলার রায়ের পর সেলিনা আক্তার কৌশলে সৌদি আরবে পাড়ি জমান এবং দীর্ঘদিন সেখানে আত্মগোপনে থাকেন। প্রায় দুই মাস আগে তিনি দেশে ফিরে এসে গোপনে সাভারের বিরুলিয়া এলাকায় অবস্থান করছিলেন। ​হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ​এ বিষয়ে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস জানান, হত্যাকাণ্ডটি ২০১১ সালের দিকে ঘটেছিল। এলাকার একজন নিরীহ রিকশাচালককে এভাবে নৃশংসভাবে হত্যা করার পর আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

স্বামী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার।
🔒