শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও ৯৪ হাজার টাকা উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক-২

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় সাবেক এক ইউপি সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে একটি অভিযানে বাড়ির মালিক কৌশলে পালিয়ে যান।সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ১১ নম্বর ওয়ার্ডে জনৈক আবুল বাশারের বসতবাড়িতে অভিযান চালায়। ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ১১ নম্বর ওয়ার্ডে জনৈক আবুল বাশারের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য মকরধ্বজ (কান্তির বাড়ি) এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ (৪৫)-কে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকাসহ আটক করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক আবুল বাশার কৌশলে পালিয়ে যান।এর আগে একই দিন বিকেল ৪টা ৪৫ মিনিটে ডিবির আরেকটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য মকরধ্বজ এলাকার হাকারী হাজীর নতুন বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মধ্য মকরধ্বজ (মেস্তরী বাড়ি) এলাকার মৃত সফিকউল্যাহর ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৬)-কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।ডিবি পুলিশ জানিয়েছে, আটক দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও ৯৪ হাজার টাকা উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক-২
🔒