বন্ধ করুন
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছা: আয়াশসহ দুজন কারাগারে
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছা: আয়াশসহ দুজন কারাগারে


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছা: আয়াশসহ দুজন কারাগারে
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছা: আয়াশসহ দুজন কারাগারে
Featured Image

শিল্পকলা একাডেমির সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াশসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর আসামি হলেন মারজিয়া খন্দকার রিমি। রিমান্ড শেষে সোমবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ অক্টোবর আল নূর মোহাম্মদ আয়াশের তিন দিন ও মারজিয়া খন্দকার রিমির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। এর আগে ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের প্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা করেন একদল তরুণ।

এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয় এবং ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে দেখা যায়। সে সময় এক পুলিশ সদস্য তাকে বাধা দেন। অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শাহবাগ থানার এসআই জিয়াউল হক বাদি হয়ে এই মামলা দায়ের করেন।