বন্ধ করুন
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের গর্ব: স্বাস্থ্যমন্ত্রী
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


চিকিৎসকদের আত্মত্যাগ দেশের গর্ব: স্বাস্থ্যমন্ত্রী


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের গর্ব: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের গর্ব: স্বাস্থ্যমন্ত্রী
Featured Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের চিকিৎসকদের মেধা, দক্ষতা, দেশপ্রেম ও মানবসেবায় আত্মনিবেদন জাতির জন্য গর্বের বিষয়। সংকটময় পরিস্থিতিতেও চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেন, যা দেশের জন্য এক বড় অর্জন। বুধবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সপ্তম বার্ষিক সম্মেলন হেমোটোকন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার কথা মানুষ হয়তো শুনবে না, কিন্তু একজন চিকিৎসক যখন কোনো কথা বলেন, মানুষ তা শোনে। চিকিৎসকদের মেধা ও যোগ্যতাকে সবাই সম্মান করে এবং দেশের চিকিৎসকরা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা মানুষের সেবায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন এবং এর বিনিময়ে কোনো প্রতিদান প্রত্যাশা করেন না। মন্ত্রী দেশের চিকিৎসকদের নিয়ে গর্ববোধ করেন এবং বিদেশেও তাদের দক্ষতা ও অবদানের কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, দেশের হেমাটোলজি খাতকে আরও শক্তিশালী করতে এবং বিভিন্ন অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে দেশের বিভিন্ন স্থানে হেমাটোলজিস্টদের পদায়নের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে দেশজুড়ে রেডিওথেরাপি মেশিন স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।