বন্ধ করুন
শুটিংয়ে চিত্রগ্রাহকের ক্যামেরার নিচে পড়ে আহত উর্বী
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


শুটিংয়ে চিত্রগ্রাহকের ক্যামেরার নিচে পড়ে আহত উর্বী


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
শুটিংয়ে চিত্রগ্রাহকের ক্যামেরার নিচে পড়ে আহত উর্বী
শুটিংয়ে চিত্রগ্রাহকের ক্যামেরার নিচে পড়ে আহত উর্বী
Featured Image

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে অভিনয়ের দৃশ্য ধারণের সময় তার মুখের ওপর ক্যামেরাসহ পড়ে যান চিত্রগ্রাহক। এতে নাকে প্রচণ্ড আঘাত পান এই অভিনেত্রী এবং তার নাক ফুলে যায়।

সোমবার ১২ অক্টোবর রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই বিষয়টি জানিয়ে উর্বী লিখেছেন, গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সত্যি বলতে অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে উর্বী জানান, হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা ধরেন। শুটিংয়ের মাঝখানে বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারিয়ে ফেলেন চিত্রগ্রাহক এবং ক্যামেরাসহ সরাসরি উর্বীর মুখের ওপর পড়ে যান তিনি।

দুর্ঘটনার পরপরই উর্বীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার এক্স-রে করানো হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে ওষুধ সেবন করছেন তিনি। তবে বড় ধরনের কোনো বিপদ ঘটেনি ভেবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী এবং কাউকে দায়ী করতে চাননি তিনি।

শারীরিক অস্বস্তি থাকা সত্ত্বেও শুটিং থেকে বিরতি নেননি উর্বী এবং আজও শুটিং চালিয়ে যাচ্ছেন। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। তার নাকে প্রচণ্ড ব্যথা হলেও তিনি নিজ পেশার প্রতি দায়িত্বশীল থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।