বন্ধ করুন
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমা দেওয়ার সময় বাড়ল
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমা দেওয়ার সময় বাড়ল

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমা দেওয়ার সময় বাড়ল
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমা দেওয়ার সময় বাড়ল
Featured Image

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর জন্য দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বৃদ্ধি করা হয়েছে। ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এর আওতায় আগে ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারিত থাকলেও নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মার্চ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সাথে আলোচনা এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। সময় বৃদ্ধি ও ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে এই বিডিং রাউন্ডে কোম্পানিগুলোর অংশগ্রহণের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা প্রকাশ করছে মন্ত্রণালয়।