নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই বর্ণাঢ্য আয়োজনকে কেন্দ্র করে প্রবাসী বাঙালিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
উৎসবে সিএনসি ইউরোপের কনভেনার সাঈদ চৌধুরী এবং কো-কনভেনার নোমান আযমী উপস্থিত ছিলেন। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির এমন উপস্থাপন প্রবাসী বাংলাদেশিদের গর্বিত করেছে।
টাইমস স্কোয়ারের মতো বিশ্বখ্যাত স্থানে এই দুর্গোৎসবের আয়োজন বাঙালি ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছে। বিপুল সংখ্যক দর্শনার্থী ও প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।