বন্ধ করুন
সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাভার পৌর ছাত্রদল পাশে আছে ও থাকবে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাভার পৌর ছাত্রদল পাশে আছে ও থাকবে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম।

মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাভার পৌর ছাত্রদল পাশে আছে ও থাকবে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম।
সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাভার পৌর ছাত্রদল পাশে আছে ও থাকবে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম।
Featured Image

সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে শাহীবাগ এসেড স্কুল প্রাঙ্গণে এক সচেতনতামূলক আলোচনা সভা ও ২০০টি মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব লায়ন মোঃ খোরশেদ আলম। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মাদ আলি খান। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​মোঃ সামাদ মোল্লা, সভাপতি, ৭ নং ওয়ার্ড বিএনপি, সাভার পৌরসভা। ​মাহফুজ ইকবাল, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল। ​মোঃ ইউনুস খান, কাউন্সিলর পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, সাভার পৌরসভা। ​দেলোয়ার হোসেন মাদবর, কাউন্সিলর পদপ্রার্থী, ৮ নং ওয়ার্ড, সাভার পৌরসভা। ​মোশারফ হোসেন মোল্লা, কাউন্সিলর পদপ্রার্থী, ৮ নং ওয়ার্ড,হযরত আলী সাবেক সহ সভাপতি পাথালিয়া ইউনিয়ন বিএনপি, রাশেদুজ্জামান বাচ্চু সাভার পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর  পদপ্রার্থী সাভার পৌরসভা। ​মিজানুর রহমান, আহ্বায়ক, জিয়া সাইবার ফোর্স, সাভার থানা। ​মাইন উদ্দিন মুন্না, যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা ওলামাদল। ​মুক্তার খান, সাবেক সাংগঠনিক সম্পাদক, ৭ নং ওয়ার্ড যুবদল। ​অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল সাভার পৌর ছাত্রদল, ঢাকা জেলা উত্তর। ​কর্মসূচিতে বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাভার পৌর ছাত্রদল সব সময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো সামাজিক ও কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে শাহীবাগ এলাকার দুস্থ ও সাধারণ ২০০টি পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।