বন্ধ করুন
আট ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

আট ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
আট ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
আট ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
Featured Image

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন আট ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার দিবাগত রাত ২টা পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছিল। সরু গলি, পানির স্বল্পতা ও প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে পর্যায়ক্রমে বাড়িয়ে ১০টি ইউনিট কাজ করছিল।

সাততলা ভবনটির ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে এবং গুদামগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে হচ্ছে। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো প্রবেশ করতে পারছে না। আগুন লাগার কারণ, হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত— এসব বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।