বন্ধ করুন
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে
Featured Image

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম চার দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা নাম্বার ওয়ান’ নামের সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থেকে তহবিল সংগ্রহ করছিলেন। একই সঙ্গে তারা সহিংসতায় উস্কানিমূলক বিভিন্ন ডিজিটাল কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আসছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত 'ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট' প্ল্যাটফর্মের মাধ্যমে আসামিরা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আবদুল আজিজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। এর মাধ্যমে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী নানা অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

একটি পেজের মাধ্যমে সহিংসতা ও অস্থিতিশীলতা ছড়ানোর মতো কনটেন্ট তৈরি করে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় আজ পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলাটি দায়ের করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আকবর।