শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভি ও দৈনিক যুগান্তরের শরীয়তপুর প্রতিনিধি কেএম রায়হান কবির সোহেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ ও দৈনিক আগামীর সময়ের শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসেন রাজন।
রোববার (১১ অক্টোবর) রাতে জেলা শহরের সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতিক্রমে ও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিনিধি মফিজুর রহমান রিপন, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি কবিরুজ্জামান কবির এবং দৈনিক যুগান্তরের ডামুড্যা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আরটিভির প্রতিনিধি আসাদ গাজী ও নিউজ২৪-এর প্রতিনিধি বিধান মজুমদার। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গ্রীন টিভির প্রতিনিধি নাজমুল হুদা শামীম।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি নুরুজ্জামান শেখ এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন আমার সময়ের প্রতিনিধি ফারুক আহমেদ। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাই টিভির প্রতিনিধি সজিব সিকদার।
দপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক এদিন প্রতিদিনের প্রতিনিধি মোহাম্মদ বরকত উল্লাহ এবং উপদপ্তর সম্পাদক হয়েছেন ইব্রাহিম মোল্লা। ধর্ম ও সাহিত্যবিষয়ক সম্পাদক হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি কাজী নাসির। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বিজয় টিভির প্রতিনিধি রেদওয়ান বিন কবির এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক গণকণ্ঠ ও মিরোর নিউজের প্রতিনিধি সোলায়মান খান রানা।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গাজী টিভির প্রতিনিধি মানিক মোল্লা, আজকের পত্রিকার প্রতিনিধি মো. বেলাল হোসেন, দেশকালের প্রতিনিধি মো. রকি, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জিয়াউল হক টিটু, দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি মো. শাওন বেপারী, দূরবীনের প্রতিনিধি আছিফুর রহমান এবং রূপসী বাংলা টেলিভিশনের প্রতিনিধি জাকির হোসেন।
নবগঠিত কমিটির নেতারা পেশাগত দায়িত্ব পালনে জেলার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত স্বার্থরক্ষা, পারস্পরিক ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।