বন্ধ করুন
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ,সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ,সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ প্রতিনিধিঃ গাইবান্ধা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ,সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ,সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ
Featured Image

গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণ ও পাম্পের পাইপলাইন ভাঙচুরের অভিযোগ উঠেছে আটজনের বিরুদ্ধে। এ ঘটনায় মোঃ আব্দুল লতিফ (৬৮) নামের এক ব্যক্তি গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে আশেক রহমান তুন্না ও তনয় রহমানের সঙ্গে অভিযোগকারী আব্দুল লতিফের বসতবাড়ি, পুকুর ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে তাঁর জমির সীমানা অতিক্রম করে প্রাচীর নির্মাণের চেষ্টা করা হলে তিনি বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, সোমবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে তাঁর বসতবাড়িতে এসে গোয়ালঘরসংলগ্ন পাম্পের পাইপলাইন ভেঙে জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। এ সময় বাধা দিলে তাঁকে ধাক্কা দেওয়া, মারমুখী আচরণ ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর জামাতা বাধা দিতে এগিয়ে এলে তাঁকেও গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, বাধা দেওয়া সত্ত্বেও প্রাচীর নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। এ অবস্থায় সংঘাত এড়াতে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে সরেজমিন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।