বন্ধ করুন
গাইবান্ধার দারিয়াপুরে দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


গাইবান্ধার দারিয়াপুরে দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু


মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ প্রতিনিধিঃ গাইবান্ধা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধার দারিয়াপুরে দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু
গাইবান্ধার দারিয়াপুরে দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু
Featured Image

শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধার দারিয়াপুরে দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা খান মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াসিউল হাবিব প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম সিদ্দিক পিটনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

মেলায় মোট ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবন, সৃজনশীল প্রকল্প ও শিক্ষামূলক কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞান মানে শুধু বইয়ের পাতায় কিছু সূত্র মুখস্থ করা নয়; বরং বিজ্ঞান মানে কৌতূহলী হওয়া, চারপাশের জগৎকে প্রশ্ন করা এবং বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করা। মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী ক্ষমতা দিয়ে যেসব প্রকল্প উপস্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

তাঁরা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার পাশাপাশি বাস্তব জীবনে সাহসী, বিশ্লেষণী ও দূরদর্শী মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। এ সময় তাঁরা মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাঁদের নির্দেশক শিক্ষকদের অভিনন্দন জানান এবং সবার সাফল্য কামনা করেন।

মেলার দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।