বন্ধ করুন
জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম গ্রেফতার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম গ্রেফতার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম গ্রেফতার
জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম গ্রেফতার
Featured Image

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় আলেক খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ রোববার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক পুলিশের সেই আবেদন মঞ্জুর করেন। আদালত আবেদন মঞ্জুর করার পর তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন আলেক খান। ওই সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং পরবর্তীতে চিকিৎসা শেষে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এই আবুল কালাম আজাদ।