বন্ধ করুন
প্রশাসনিক কর্মকর্তাদের ওপর এমপি বেলালের ক্ষোভ প্রকাশ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


প্রশাসনিক কর্মকর্তাদের ওপর এমপি বেলালের ক্ষোভ প্রকাশ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
প্রশাসনিক কর্মকর্তাদের ওপর এমপি বেলালের ক্ষোভ প্রকাশ
প্রশাসনিক কর্মকর্তাদের ওপর এমপি বেলালের ক্ষোভ প্রকাশ
Featured Image

প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অবমূল্যায়ন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনারা এমপিদের পাত্তা দিচ্ছেন না কেন, আপনারা কি আসমান থেকে এসেছেন নাকি মঙ্গলগ্রহ থেকে এসেছেন। রোববার ১১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সভায় সরকারি বিভিন্ন কমিটিতে সংসদ সদস্যদের প্রতিনিধি না রাখা এবং সার ডিলার নিয়োগে নানা অনিয়মের অভিযোগ তোলেন বেলাল। জনগণের স্বার্থ উপেক্ষিত হলে প্রয়োজনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সংসদ সদস্য বেলাল আরও বলেন, জনগণের ন্যায্য দাবি তুলে ধরা তাদের প্রথম দায়িত্ব এবং প্রশাসন জনপ্রতিনিধিদের যথাযথ মূল্যায়ন না করলে মাঠে নামা ছাড়া বিকল্প নেই।

সার ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, যোগ্য ব্যবসায়ীদের বাদ দিয়ে বিশেষ সুবিধা দিতে একই পরিবারের একাধিক সদস্যকে ডিলারশিপ দেওয়া হয়েছে। এ ধরনের অস্বচ্ছ কর্মকাণ্ডে প্রশাসন ও জনপ্রতিনিধি উভয় পক্ষই সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্যের এই বক্তব্যের জবাবে জেলা প্রশাসক ও সভার সভাপতি ইসরাত জাহান বলেন, আইনশৃঙ্খলা কমিটি জেলার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এবং এখানে সবার পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শব্দচয়নের বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। উক্ত সভায় রংপুরের চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।