বন্ধ করুন
বিক্ষোভে অংশ নিয়ে আটকের পর এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বিক্ষোভে অংশ নিয়ে আটকের পর এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
বিক্ষোভে অংশ নিয়ে আটকের পর এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা
বিক্ষোভে অংশ নিয়ে আটকের পর এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা
Featured Image

ভারতে একটি রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার ঘটনায় বলিউড অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। দক্ষিণ মুম্বাইয়ের গামদেবী থানায় পুলিশ বাদী হয়ে ইমরান খানসহ অন্যান্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে এ মামলাটি রুজু করে।

এর আগে মুম্বাইয়ের আজাদ ময়দানের কাছে আয়োজিত ওই বিক্ষোভ কর্মসূচি থেকে ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও ভাগ্নি জায়ান মেরি খানসহ প্রায় চার শ প্রতিবাদকারীকে আটক করা হয়েছিল। তবে আটকের ঘণ্টাখানেক পরই তাঁদের ছেড়ে দেয় পুলিশ।

পুলিশের বরাতে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ২২৩ (আদেশ অমান্য করা), ১২৬(২) (অন্যায়ভাবে বাধা দেওয়া), ১৮৯(২) (বেআইনি সমাবেশ), ১৮৯(৩) এবং ১৮৯(৫) ধারায় মামলাটি রেজিস্ট্রি করা হয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং সংশোধনপ্রক্রিয়া বন্ধের দাবিতে আয়োজিত সেই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দিয়েছিলেন ইমরান খান।