দিনব্যাপী এ সম্মেলনের ইভেন্ট পার্টনার ছিল রিমার্ক এইচবি লিমিটেড, আইএফএফ, কেভা, রিমেক্স ও সানআন লিমিটেড। গিফট পার্টনার ছিল লিলি ও স্কিনো এবং আয়োজনে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রিমসের ব্যবস্থাপনা পরিচালক চান মোহন সাহা। প্যাকেজিং শিল্পের টেকসই বিকাশে কাঁচামাল আমদানিতে করের চাপ পর্যালোচনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সম্মেলনে কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে রিমার্কের পরিচালক সুকান্ত দাস পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এ শিল্পের দীর্ঘমেয়াদি বিকাশে ভোক্তাদের আস্থা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানহীন পণ্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আগামী পাঁচ বছরের একটি সুস্পষ্ট পরিকল্পনা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
রিমেক্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার ত্বাহা হোম ও পার্সোনাল কেয়ার খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনলাইন বাজারে নকল ও মানহীন পণ্য বিক্রির বিষয়ে সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বাজার তদারকি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, উৎপাদক, সরবরাহকারী ও নীতিনির্ধارকদের মধ্যে সমন্বয় বাড়ানো গেলে হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের প্রবৃদ্ধি আরও গতিশীল হবে। পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর নীতিসহায়তার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের এ খাতকে একটি শক্তিশালী অবস্থানে নেওয়া সম্ভব।