নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়।
শনিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম টিটুল এবং পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।