বন্ধ করুন
মাধবপুরে পুরোনো কম্বল-কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা,আটক ২
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

মাধবপুরে পুরোনো কম্বল-কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা,আটক ২

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
মাধবপুরে পুরোনো কম্বল-কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা,আটক ২
মাধবপুরে পুরোনো কম্বল-কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা,আটক ২
Featured Image

হবিগঞ্জের মাধবপুরে পুরোনো কম্বল-কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় দুইজন ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হরষপুর এলাকায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুরোনো কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে জসীম উদ্দিন (৩৮) এবং জয়নগর গ্রামের আব্দুল জাহেরের ছেলে আব্দুল খালেক (৬০)।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতিয়ার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।