বন্ধ করুন
এক দিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ১৮৬০ জন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


এক দিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ১৮৬০ জন


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
এক দিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ১৮৬০ জন
এক দিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ১৮৬০ জন
Featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন রোগী। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে। এর মধ্যে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে শুধু সেপ্টেম্বর মাসেই। এছাড়া চলতি অক্টোবরের প্রথম ছয় দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা যান।

বুলেটিনে আরও জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯২ হাজার ২১৬ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৫২ জন। এ নিয়ে মোট ৮৬ হাজার ১৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ৭৩০ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ৩৭৬ জন, চট্টগ্রামে ২১৬ জন, বরিশালে ২০০ জন, রাজশাহীতে ১৭৬ জন, ময়মনসিংহে ১১০ জন এবং রংপুর বিভাগে ৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।