আসন্ন শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাভার পৌরসভার আওতাধীন সকল মন্দির ও পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকা সময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জনাব লায়ন মোঃ খোরশেদ আলম-এর সভাপতিত্বে সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। প্রধান অতিথি: বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মাননীয় সংসদ সদস্য ঢাকা ৩-আসন ও সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি। প্রধান বক্তা: ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৯। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইব্রাহিম মিয়া, ভারপ্রাপ্ত সভাপতি, সাভার পৌর বিএনপি,নাজমুল হাসান অভি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি, জনাব মোঃ মহসিন, সাবেক প্রিন্সিপাল, মির্জা গোলাম হাফিজ কলেজ, সাভার।জনাব মোঃ আশরাফ উদ্দিন খান, সাবেক ভি.পি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাবু বৈদ্যনাথ সাহা, সভাপতি, পঞ্চবটি আশ্রম, সাভার। জনাব জহিরুল ইসলাম খান (দিমান), সাবেক প্রিন্সিপাল, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ। বাবু কাঞ্চন ঘোষ, সাধারণ সম্পাদক, পঞ্চবটি আশ্রম, সাভার দেলোয়ার হোসেন মাদবর, ভারপ্রাপ্ত সভাপতি সাভার পৌর স্বেচ্ছাসেবক দল সাভার পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম সহ।অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ। আলোচনা সভায় বাবু গয়েশ্বর রায় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে যুগ যুগ ধরে উৎসব পালন করে আসছে। আসন্ন শারদীয় দুর্গা পূজা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত আনন্দের সাথে উদযাপিত হয়, সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি দলীয় ও সামাজিক স্তরে সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। প্রতিটি পূজা মন্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে নির্বিঘ্নে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে, একটি সৌহার্দ্যপূর্ণ ও জাঁকজমকপূর্ণ পূজা উদযাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।