বন্ধ করুন
রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৩ জন গ্রেফতার, মামলা ৪০টি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৩ জন গ্রেফতার, মামলা ৪০টি

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৩ জন গ্রেফতার, মামলা ৪০টি
রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৩ জন গ্রেফতার, মামলা ৪০টি
Featured Image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে ৫২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও নানা আলামত উদ্ধারের পাশাপাশি মোট ৪০টি মামলা দায়ের করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৮২, তেজগাঁও বিভাগে ৭৯, ওয়ারী বিভাগে ৭৫, লালবাগ বিভাগে ৫৯, গুলশান বিভাগে ৪৭, উত্তরা বিভাগে ৪৩ এবং রমনা বিভাগে ৩৬ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ ১১ জন ও সিটিটিসি একজনকে গ্রেফতার করে।

অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন ও দুই ক্যান বিয়ার উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি কাভার্ডভ্যান, দুইটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ও নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দসহ একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।