বন্ধ করুন
ডেঙ্গুতে নতুন মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১৩০০
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে নতুন মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১৩০০

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ডেঙ্গুতে নতুন মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১৩০০
ডেঙ্গুতে নতুন মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১৩০০
Featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন রোগী। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মাধ্যমে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭২ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৩৪৩ জন। এছাড়া চট্টগ্রামে ৩১৮ জন, খুলনায় ২৭২ জন, বরিশালে ১৪১ জন, ময়মনসিংহে ৬৮ জন, রংপুরে ৮০ জন এবং সিলেটে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।