বন্ধ করুন
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
Featured Image

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ (বাসস): সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সচিব (এপিএস) মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির আজ এই আদেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসামি রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন এপিএস ও উপজেলা চেয়ারম্যান হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এই অভিযোগে দায়ের করা মামলাটির বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তার ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামি তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চালাচ্ছেন। তদন্ত কাজ শেষ হওয়ার আগে এসব সম্পদ স্থানান্তর হয়ে গেলে তা তদন্ত কার্যক্রমকে ব্যাহত করতে পারে, যার ফলে অবিলম্বে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে জানানো হয়।