বন্ধ করুন
হবিগঞ্জে কচুরিপানা কাটতে গিয়ে যুবকের মৃত্যু, বিচ্ছুর কামড়ের দাবি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে কচুরিপানা কাটতে গিয়ে যুবকের মৃত্যু, বিচ্ছুর কামড়ের দাবি

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
হবিগঞ্জে কচুরিপানা কাটতে গিয়ে যুবকের মৃত্যু, বিচ্ছুর কামড়ের দাবি
হবিগঞ্জে কচুরিপানা কাটতে গিয়ে যুবকের মৃত্যু, বিচ্ছুর কামড়ের দাবি
Featured Image

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর খাবারের জন্য কচুরিপানা কাটতে গিয়ে সৌরভ দেবনাথ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, কচুরিপানা কাটার সময় বিচ্ছুর কামড়ে অসুস্থ হয়ে পড়েন সৌরভ। তবে চিকিৎসক জানিয়েছেন, কামড়টি বিচ্ছুর নাকি সাপের, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত সৌরভ দেবনাথ পাটুলিপাড়া গ্রামের নাথহাটির নিপু দেবনাথের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজের পালিত গরুর খাবারের জন্য গ্রামের পাশের নদীর পাড়ে কচুরিপানা কাটতে যান সৌরভ। এ সময় কাঁকড়ার মতো দেখতে একটি প্রাণী তাঁর ডান হাতের একটি আঙুলে কামড় দেয় বলে তিনি আশপাশের লোকজনকে জানান। এরপর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আদিব ইসলাম বলেন, সৌরভকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পানিতে কচুরিপানা কাটার সময় তাঁকে বিচ্ছু কামড়েছিল। তাঁর ডান হাতের একটি আঙুলে কামড়ের দাগ রয়েছে। তবে সেটি বিচ্ছু নাকি সাপের কামড়, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তাঁরা কোনো অভিযোগ পাননি।