বন্ধ করুন
সখিপুরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আদালতে মামলা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সখিপুরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আদালতে মামলা

আল-আমিন
আল-আমিন জেলা প্রতিনিধিঃ শরিয়তপুর
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
সখিপুরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আদালতে মামলা
সখিপুরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আদালতে মামলা
Featured Image

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পেদাকান্দি এলাকায় ১০ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে জাহিদ বেপারী (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে সখিপুর আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আদালতে দাখিল করা অভিযোগপত্র ও নথি সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর সকালে চরভাগা ইউনিয়নের পেদাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, শিশুটির বুদ্ধিপ্রতিবন্ধিতার সুযোগ নিয়ে অভিযুক্ত জাহিদ বেপারী তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। ঘটনার পর শিশুটির নিরাপত্তা ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত জাহিদ বেপারীর বয়স ২২ বছর। তিনি চরভাগা ইউনিয়নের পেদাকান্দি এলাকার বাসিন্দা।

নথি অনুযায়ী, ঘটনাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারার আওতায় আনা হয়েছে। শিশুটির সুরক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাহিদ বেপারী বা তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।