বন্ধ করুন
চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার দেবে সরকার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার দেবে সরকার


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার দেবে সরকার
চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার দেবে সরকার
Featured Image

দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ কনফারেন্স রুমে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ কথা বলেন। আইএনজিও ফোরাম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটাল যৌথভাবে এই সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী জানান যে এই অর্থে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, অবকাঠামো ও চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হবে। দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে এই বিনিয়োগ করা হবে এবং দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করা হবে। পাশাপাশি প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন যে স্কুলশিক্ষার্থীদেরও এ কর্মসূচির আওতায় এনে দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা দেওয়াসহ অন্যান্য সেবা নিশ্চিত করা হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অনেকে উপস্থিত ছিলেন।