বন্ধ করুন
বিশ্ব ডাক দিবসে হবিগঞ্জে ‘মায়ের কাছে মনের কথা’ শীর্ষক প্রতিযোগিতা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বিশ্ব ডাক দিবসে হবিগঞ্জে ‘মায়ের কাছে মনের কথা’ শীর্ষক প্রতিযোগিতা

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
বিশ্ব ডাক দিবসে হবিগঞ্জে ‘মায়ের কাছে মনের কথা’ শীর্ষক প্রতিযোগিতা
বিশ্ব ডাক দিবসে হবিগঞ্জে ‘মায়ের কাছে মনের কথা’ শীর্ষক প্রতিযোগিতা
Featured Image

বিশ্ব ডাক দিবস উপলক্ষে হবিগঞ্জে ‘মায়ের কাছে মনের কথা’ শীর্ষক পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর) হবিগঞ্জ প্রধান ডাকঘরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিপাদ্য বিষয় ‘মায়ের কাছে মনের কথা’ নিয়ে শিক্ষার্থীরা চিঠি লেখে।

আয়োজকদের ভাষ্য, হাতে চিঠি লেখার চর্চা ধরে রাখা, শিক্ষার্থীদের সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের কাছে ডাক বিভাগের ঐতিহ্য ও সেবার গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মায়ের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা, শৈশবের স্মৃতি এবং ব্যক্তিগত অনুভূতি চিঠির মাধ্যমে প্রকাশ করে।

অনুষ্ঠানের পরিকল্পনা ও আয়োজন সমন্বয় করেন হবিগঞ্জ ডাক বিভাগের এপিএমজি মো. আব্দুর রহমান, জেলা পোস্টমাস্টার এস. এম. মিজান এবং হবিগঞ্জ উপবিভাগের পোস্ট অফিস পরিদর্শক মলয় কান্তি সরকার।