রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকার অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ডিএমসিএল-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানের সময় যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ভাসমান দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এর মাধ্যমে সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।