আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের ঐতিহাসিক সাভার বাজার আশ্রম ও নামবাজার পূজা মণ্ডপ পরিদর্শন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। কেন্দ্রীয় এই শীর্ষ নেতাদের আগমন এবং পূজা মণ্ডপ পরিদর্শন কর্মসূচিকে সফল, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভার পৌর মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম-এর আয়োজনে ও পরিচালনায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি,যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সাভারের ঐতিহ্য অনুযায়ী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপত্তা ও আনন্দ ভাগাভাগি করতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সাভারে আগমন করছেন। এই সফরকে ঐতিহাসিক ও সুশৃঙ্খল করতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করতে হবে।