বন্ধ করুন
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন
Featured Image

দেশের ক্যান্সার চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে দেশে ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এর ফলে ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন এবং একই সঙ্গে ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপও কমবে।

তিনি বলেন, ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরে চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে দেশে রোবটিক সার্জারির সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং চাহিদা অনুযায়ী ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে পাঁচটি চলতি বছর আনার পরিকল্পনা রয়েছে।