যুক্তরাষ্ট্র ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কার্যক্রমে সহায়তা প্রদান করছে। আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজির আওতায় চলমান প্রাদুর্ভাবের সময় ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী এই কার্যক্রম শুরু হয়েছে।
এই কার্যক্রমের মূল লক্ষ্য ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া। গত বুধবার ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস নোটে এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে ঢাকার মার্কিন দূতাবাসের শার্জে দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান বনানীর কড়াইলের টি অ্যান্ড টি মাঠে চলমান টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিতসহ ডিএনসিসি এবং ইউনিসেফ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।