"টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে গাইবান্ধা শহরের মধ্যপাড়ায় এম.এন কনভেনশন হলে জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নতুন উদ্যোক্তা সৃষ্টি, স্থানীয় শিল্প-বাণিজ্যের প্রসার ও সংগঠনের সদস্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য মো. আব্দুল করিম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো.আনোয়ারুল ইসলাম রাজু,কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক মো. সেলিম রেজা, রংপুর জোনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, উপদেষ্টা মুহাম্মদ খায়রুল আমিন, ডা. আঃ রহিম সরকার এবং নাসিব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জি. মো. আমজাদ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন,স্বল্প মূলধন, সঠিক পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় শিল্প-বাণিজ্যের প্রসার ঘটানো সম্ভব। এ সময় জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, উদ্যোক্তা ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মীর্জা শহিদুল ইসলাম মুরাদ।