চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যে কোন দিন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখে এই আদেশ দেন।
এই মামলায় মাহবুব-উল আলম হানিফসহ অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার চার আসামির সবাই বর্তমানে পলাতক রয়েছেন এবং গত বছরের ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন।
মামলায় আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এবং প্রসিকিউশন পক্ষের দায়িত্ব পালন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আসামিদের বিরুদ্ধে মূলত উসকানিমূলক বক্তব্য প্রদান, গভীর ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।