বন্ধ করুন
ঢাবিতে আবরার ফাহাদের স্মরণ ও চিত্রপ্রদর্শনী
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ঢাবিতে আবরার ফাহাদের স্মরণ ও চিত্রপ্রদর্শনী


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ঢাবিতে আবরার ফাহাদের স্মরণ ও চিত্রপ্রদর্শনী
ঢাবিতে আবরার ফাহাদের স্মরণ ও চিত্রপ্রদর্শনী
Featured Image

আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির শিরোনাম ছিল ক্ষতচিহ্নের ক্যানভাস নির্যাতনের ক্যাম্পাস। বুধবার সকাল ৯টায় মধুর ক্যান্টিনে আয়োজিত এই অনুষ্ঠানে ক্যাম্পাসে সংঘটিত নির্যাতনের বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়।

বিকেল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসু এজিএস মহিউদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী আমলে শতশত নির্যাতনের যারা ঘটিয়েছে সেই ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাথা। তিনি আরও বলেন, ক্যাম্পাসগুলোকে জাহান্নাম বানিয়ে রেখেছিল ছাত্রলীগ, বর্তমান সরকার ও তাদের ছাত্রসংগঠনও তাদের জেরক্স কপিতে রূপান্তরিত হয়েছে।

বুয়েটে নির্যাতনের শিকার সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আবরার ফাহাদের কথাগুলো আমাদের সবার কথা এবং সেই স্ফুলিঙ্গ বিশাল আকার ধারণ করে ৫ বছর পরে। ডাকসুর জিএস এবং ছাত্রশিবির ঢাবির সাবেক সভাপতি এসএম ফরহাদ বলেন, ক্যাম্পাসে গত ১৫ বছর যত নির্যাতন হয়েছে তার প্রাইমারি স্ট্রাকচার ছিল গণরুম এবং গেস্টরুম। সমাপনী বক্তব্যে মহিউদ্দিন খান বলেন, যারা নতুন করে ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের পরিকল্পনা করছে, তাদেরও ছাত্রলীগের মতো ভবিষ্যত বরণ করতে হবে।