বন্ধ করুন
দৌলতপুরে বিএল কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

দৌলতপুরে বিএল কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
দৌলতপুরে বিএল কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
দৌলতপুরে বিএল কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
Featured Image

খুলনা নগরের দৌলতপুরে সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গত বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত মহিদুল বিএল কলেজের পেছনের একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন। ঘটনার দিন সকালে তিনি ২ নম্বর গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে গেলে ৮ থেকে ১০ জন যুবক তাকে ঘিরে ধরে গুলি চালায়।

এ ঘটনায় মহিদুলের পেটে গুলি লাগে এবং স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে।

দৌলতপুর থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন যুবকের সঙ্গে কথা বলে ঘটনার জানার চেষ্টা চলছে। এছাড়া পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে।