বন্ধ করুন
ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামের চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামের চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামের চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামের চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার
Featured Image

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের করা চাঁদাবাজি ও ছিনতাই মামলার প্রধান আসামি মো. হৃদয়কে (২৭) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হৃদয়ের বাড়ি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার তুলাতুলি বস্তি এলাকার গোয়ালপাড়ায় এবং তার বাবার নাম মো. মাসুদ। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে যে, মামলার পলাতক প্রধান আসামি হৃদয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় লুকিয়ে আছে।

পরে এসআরবির চট্টগ্রাম ও সিলেট ইউনিট যৌথ অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম এসআরবির সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হৃদয়কে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।