বন্ধ করুন
চট্টগ্রামে ওঝার চিকিৎসায় প্রতিবন্ধী ছেলের মৃত্যু
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


চট্টগ্রামে ওঝার চিকিৎসায় প্রতিবন্ধী ছেলের মৃত্যু


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
চট্টগ্রামে ওঝার চিকিৎসায় প্রতিবন্ধী ছেলের মৃত্যু
চট্টগ্রামে ওঝার চিকিৎসায় প্রতিবন্ধী ছেলের মৃত্যু
Featured Image

চট্টগ্রামের কর্ণফুলীতে কবিরাজের পরামর্শে মানসিক প্রতিবন্ধী ছেলেকে ঝাড়ফুঁক ও কথিত চিকিৎসা দেওয়ার সময় বাবার হাতে সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার নুর মোহাম্মদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এবাদুল্লাহর বাপের বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদ জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং নিহতের বাবা নুর মোহাম্মদ নিজেও কবিরাজি চিকিৎসার সঙ্গে যুক্ত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার ঝাড়ফুঁকের পাশাপাশি সাঈদকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তার মুখের ভেতর লাঠিসদৃশ বস্তু ঢোকানো হয়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে বিকেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জুলধা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম বদি জানান, ভণ্ড পীরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ছেলেটিকে পরিবার কবিরাজের পরামর্শে কথিত চিকিৎসা দিয়েছিল এবং এতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।