বন্ধ করুন
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৯৬
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৯৬

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৯৬
Featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জন এবং অক্টোবরের গত পাঁচ দিনে মারা গেছেন ৩৬ জন।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৯৬ জন ভর্তি হওয়ায় মোট রোগীর সংখ্যা ৯০ হাজার ৩৫৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন এবং এ পর্যন্ত মোট ৮৪ হাজার ২৯৯ জন বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৮৬১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রামে ২৪২ জন, বরিশালে ২০৩ জন, রাজশাহী ১৯৯ জন, ময়মনসিংহে ৯৬ জন এবং রংপুরে ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন।