বন্ধ করুন
সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬

মোঃ আরিফুল ইসলাম
মোঃ আরিফুল ইসলাম জেলা প্রতিনিধিঃ পাবনা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬
সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬
Featured Image

৫ অক্টোবর ২০২৬ বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে পাবনা জেলার সুজানগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট এ. কে. এম. সেলিম রেজা হাবিব, মাননীয় সংসদ সদস্য, পাবনা-২। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা নির্বাহী অফিসার, সুজানগর, পাবনা।

বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর এদিন বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিবসটি পালনের লক্ষ্য হচ্ছে শিক্ষকদের স্মরণ করা এবং তাঁদের সম্মান জানানো। এ বছরে শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এই দিবস পালিত হয়।  

বক্তারা আরও বলেন, প্যারিসে ১৯৯৩ সালে অনুষ্ঠিত ইউনেসকোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেসকোর অনুমোদনক্রমে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নিয়োজিত সকল শিক্ষকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।