বন্ধ করুন
ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের রাফসান, চিকিৎসা চালাতে সহযোগিতা চান বাবা-মা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের রাফসান, চিকিৎসা চালাতে সহযোগিতা চান বাবা-মা


রিয়াজুল হক সাগর
রিয়াজুল হক সাগর সংবাদদাতাঃ রংপুর
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের রাফসান, চিকিৎসা চালাতে সহযোগিতা চান বাবা-মা
ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের রাফসান, চিকিৎসা চালাতে সহযোগিতা চান বাবা-মা
Featured Image

“আব্বু, আমার কষ্ট শেষ হয় না কেন? আমি কখন বাড়ি যাব?”

৫ বছরের শিশু কাজী রাফসান আয়ানের এমন প্রশ্নে নীরব হয়ে যান তার বাবা কাজী সোহেল রানা। ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে এখন আর্থিক সংকটে পড়েছেন তিনি।

রংপুরের তারাগঞ্জ থানাধীন সয়েরকাজী পাড়ার বাসিন্দা কাজী সোহেল রানা পেশায় ব্যবসায়ী। তার পরিবারে আনন্দের কারণ হয়ে জন্ম নেওয়া একমাত্র সন্তান রাফসান মাত্র ৫ বছর বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় এক বছর ধরে ক্যান্সারের চিকিৎসা চলছে রাফসানের। সন্তানের চিকিৎসার জন্য বাবা-মা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা নেওয়ার পর বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারের দাবি, দীর্ঘদিনের চিকিৎসা, কেমোথেরাপি, ওষুধ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পেছনে তাদের জমানো অর্থের বড় অংশ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ব্যবসা থেকে অর্জিত অর্থও সন্তানের চিকিৎসায় ব্যয় করেছেন বাবা সোহেল রানা। বর্তমানে আর্থিক সংকটের কারণে রাফসানের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

সন্তানের চিকিৎসা যেন অর্থের অভাবে বন্ধ না হয়ে যায়—এটাই এখন বাবা-মায়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা। তারা সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষের কাছে রাফসানের চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামর্থ্য অনুযায়ী যে কেউ সহযোগিতা করতে পারেন। আর্থিক সহযোগিতা সম্ভব না হলে সংবাদটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করারও অনুরোধ জানানো হয়েছে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা

ব্যাংক অ্যাকাউন্ট হিসাবের নাম: Kazi Shohel Rana হিসাব নম্বর: 7017018338343 ব্যাংক: ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা: তারাগঞ্জ, রংপুর

মোবাইল ব্যাংকিং (Personal) 01750158445 বিকাশ | নগদ | রকেট | উপায়

পরিবারের আশা, মানুষের সহযোগিতায় রাফসানের চিকিৎসা অব্যাহত থাকবে এবং একদিন সে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবে।

একটি শিশুর চিকিৎসা চালিয়ে যেতে আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন।